চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধার বিয়ে নিয়ে যা বললেন ভাই সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। বহুবার এ জুটিকে একসঙ্গে দেখা গেছে। যদিও সম্পর্কের কথা কেউ-ই স্বীকার করেননি।

এবার জানা গেল সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি। এরই মধ্যে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, চিত্রনাট্যকার রাহুল মোদিকে বিয়ে করতে যাচ্ছেন শ্রদ্ধা। উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।

বিশেষ করে ইনস্টাগ্রামের একটি পোস্ট অন্তর্জালে বেশি ছড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতে শ্রদ্ধা কাপুরের ভাই, অভিনেতা সিদ্ধান্ত কাপুরের নজরে পড়ে এটি। এ পোস্টের কমেন্ট সেকশনে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি। বিস্ময়কর ও হাসির ইমোজি দিয়ে সিদ্ধান্ত কাপুর লেখেন, “এটি তো আমার জন্যও খবর।”

Banglabid

জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে। এই সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীবিয়েরাহুল মোদিশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসুস্থ ফারিয়া, আট দিন ধরে কথা বলতে পারছেন না

পরবর্তী

কানাডায় শিশুদের কৃত্রিম ও আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা

পরবর্তী
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় শিশুদের কৃত্রিম ও আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা

১০৩ জনকে গুম-খুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের নির্দেশ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT