চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালি: চলাচলকারী জাহাজ থেকে প্রথম টোল সংগ্রহ করলো ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্বের প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।

তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত খবর অনুযায়ী, এ রাজস্ব কীভাবে সংগ্রহ করা হয়েছে বা কারা এ টোল পরিশোধ করেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

বিবিসি স্বাধীনভাবে তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

চলমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছিল যে, তারা কেবল তাদের ভাষায় ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করেছে এবং হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছিল।

তবে সেসময় ইরান যাতায়াতের জন্য ঠিক কী পরিমান অর্থ ফি হিসেবে নিচ্ছে, বা আদৌ কোনো ফি নিচ্ছে কী-না – সে নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

যেমন, মার্চের শেষের দিকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য তেহরান জাহাজপ্রতি ২০ লক্ষ ডলার বা দেড় মিলিয়ন পাউন্ড ফি নিচ্ছে এমন খবর প্রকাশিত হলে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সে দাবি অস্বীকার করেছিল।

Reneta

বৃহস্পতিবার ইরানের আরেকজন ঊর্ধ্বতন সংসদ সদস্য আলিরেজা সালিমি তাসনিম নিউজকে বলেছেন, “আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি সংগ্রহ করেছে।”

তিনি আরও বলেন, “প্রতিটি জাহাজ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ এবং ফি নির্ভর করে জাহাজের ধরন, বহন করা পণ্যের পরিমাণ এবং ওই জাহাজ ইরানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তার ওপর। এই ফি কীভাবে এবং কী পরিমাণে সংগ্রহ করা হবে তা ইরান নির্ধারণ করে। এসব নিয়ম আমরাই ঠিক করি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬তেহরানযুদ্ধবিরতিহরমুজ প্রণালি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT