৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত

প্রবল ঝড়ের কারণে বাতাসে দুলছে গাছপালা ও ঝোপঝাড়, ধ্বংসের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের আটটি জেলার ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ১৮ এপ্রিল শুক্রবারদেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় বলা হয়, আজ ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়ায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এই আটটি জেলার জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






