চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার দিনক্ষণ জানালেন স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে হিপের ইনজুরির কারণে খেলতে পারেননি ইংলিশ তারকা বেন স্টোকস। শনিবার চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন বিশ্বজয়ী পেস অলরাউন্ডার। স্টোকস তার সুস্থ্যতার কথা নিজেই জানিয়েছেন।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পর গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩২ বর্ষী বাঁহাতি অলরাউন্ডার। তবে বিশ্বকাপের আগে অবসর ভেঙ্গে আবারও দলের সাথে যোগ দেন। কিন্তু প্রথম ম্যাচগুলো চোটে খেলতে পারেননি।

বিবিসি রেডিওতে সাক্ষাৎকারে স্টোকস জানান, ‘আসর শুরুর আগে এমন চোট বেশ হতাশার। কিন্তু আমি বেশ পরিশ্রম করেছি এটা থেকে ফেরার জন্য এবং নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

‘সবশেষ ম্যাচ খেলার পর কিছু দিন সময় পেয়েছিলাম এবং মুম্বাইয়ে এসে প্রথম সেশনে অনুশীলন করেছি। সবকিছু ঠিকঠাক। আমি বেশ ভালো আছি।’

তার উপর রাখা প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে স্টোকস বলেন,‘সত্যি কথা বলতে আমি এটি মোকাবেলা করতে পারি। আমি জানি দলীয় খেলায় আমি একজন ব্যক্তি মাত্র। কেউ দলের একজন ব্যক্তির দিকে তাদের অনুপ্রাণিত করার জন্য তাকিয়ে থাকে না।’

শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডমুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা নেই

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT