স্বাস্থ্য

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে মন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

গত রোববার বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

বিষয়:এনজিওপ্লাস্টি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…