চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলবেন না স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকস ব্যাটিং অনুশীলন করছেন, আইপিএল খেলবেন না স্টোকস. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে অবসর ভেঙে ভারত বিশ্বকাপের আগে দলে ফেরেন ইংল্যান্ডের বেন স্টোকস। বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। কয়েকটি ম্যাচে ব্যাট হাতে স্টোকস জ্বলে উঠলেও সেমিফাইনালের আগেই বিদায় নেয় ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। এবার আইপিএলের আসন্ন আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন এই তারকা অলরাউন্ডার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস স্টোকসের নাম সরিয়ে নেয়ার বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘এই ইংলিশ অলরাউন্ডার ওয়ার্কলোড ও ‘ফিটনেস’-এ নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টোকস। তার এই সিদ্ধান্তে আমাদের সমর্থন রয়েছে।’

আইপিএলের গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন স্টোকস। আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ধরে রাখবে এবং কোন ক্রিকেটারদের ছেড়ে দেবে সেটি জানানোর নির্ধারিত সময় বেঁধে দেয়া হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত। তবে এখনও সেই তালিকা থেকে স্টোকসকে বাদ দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি। এতে আইপিএলের ২০২৫ আসরেও তাকে ধরে রাখার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির দলের। রোববারের মধ্যে চেন্নাই স্টোকসকে ছেড়ে দিলে, তার জন্য খরচ হওয়া ১৬.২৫ কোটি ভারতীয় রুপি তারা আসন্ন নিলামে ব্যবহার করতে পারবে।

Banglabid

বিশ্বকাপের আগে স্টোকস জানিয়েছেন, তিনি হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। দীর্ঘদিন থেকেই হাঁটুর চোটে ভুগছেন তিনি। বিশ্বকাপে ব্যাটার হিসেবেই খেলেছেন এই অলরাউন্ডার। অস্ত্রোপচারের পর তিনি ও ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) মিলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপে ৬ ম্যাচে ৩০৪ রান করেছেন স্টোকস। রয়েছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরির ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইংল্যান্ডচেন্নাইলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT