ক্রিকেট

মারা গেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার স্টার্লিং

নিউজিল্যান্ডের সাবেক পেসার স্টার্লিং এর ছবি, হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের সাবেক পেসার স্টার্লিং এর ছবি, তিনি হাস্যোজ্জ্বল ও ক্যাজুয়াল পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের সাবেক ডানহাতি পেসার ড্রেক স্টার্লিং মারা গেছেন। ৬২ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান তিনি। সাবেক পেসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাক ক্যাপসরা লিখেছে, নিউজিল্যান্ড ক্রিকেট সাবেক পেসার ড্রেক স্টার্লিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে, যার বয়স হয়েছিল ৬২ বছর। ‘বিল্লি’ নামে পরিচিত এ ক্রিকেটার দেশের হয়ে ৬টি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলেছিলেন। তিনি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট ওয়েলিংটনের জনপ্রিয় সদস্য ছিলেন। আমরা তার পরিবার ও বন্ধুদের পাশে আছি।

ডানহাতি সাবেক পেসার ১৯৮৪-৮৬ সালের মধ্যে ছয়টি টেস্ট খেলেছিলেন। তার অভিষেক হয়েছিল লাহোরে, পাকিস্তানের বিপক্ষে। ম্যাচে ১৭০ রানে ৫ উইকেট তার সেরা বোলিং ফিগার এবং সেটি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ১৯৮৪ সালে ছয়টি ওয়ানডে খেলেছিলেন তিনি। ৬ ম্যাচে ১৩ উইকেট পাওয়া পেসারের গড় ৪৬.২৩।

স্টার্লিং কখনও দেশের মাটিতে টেস্ট খেলতে পারেননি। কিউই ক্রিকেটে স্যার রিচার্ড হ্যাডলি, ইওয়েন চ্যাটফিল্ড এবং ল্যান্স কেয়ার্নসের উপস্থিতি তার দলে ঢোকা কঠিন করে তোলে। পরে তিনি কোচিংয়ে মনোযোগী হন।

বিষয়:নিউজিল্যান্ড পাকিস্তান স্টারলিং হ্যাডলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…