এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, যেখানে তারা পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বর্ণিল আয়োজনে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ। শুক্রবার ৮ মার্চ বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজনের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম এমপি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আশরাফুল হক সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন গ্রুপ সিইও মুহাম্মাদ শহীদুল্লাহ সিদ্দিকী।
সারাদেশ থেকে ১৯৮৬ সালে এসএসসি পাস করা ব্যক্তিদের সংগঠন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল: অভ্যর্থনা, উদ্বোধন পর্ব, বন্ধু পরিচিতি, নারী দিবসের বিশেষ পর্ব নারী মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি।
রাজধানীসহ সারাদেশ ও দেশের বাইরে থেকে আসা বিপুল সংখ্যক সদস্য উৎসবমুখর এই মিলনমেলায় অংশ নেন।






