জনপদ

অবৈধ অনুপ্রবেশ রোধে ডিসেম্বরে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি প্রধান

অবৈধ অনুপ্রবেশ রোধে ডিসেম্বরে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি প্রধান

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সেজন্য সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার ২২ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোনো অবৈধ এবং বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং পুশইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে; সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি, সরকারের যে নির্দেশনা সেটা পালন করতে পারি।

তিনি আরও বলেন, স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও যাওয়া বা আসার-এটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা যেন বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেবে।

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:অনুপ্রবেশ আখাউড়া সীমান্ত নিরাপত্তা জোরদার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…