স্পেলিং স্টার: টপ টেন থেকে সেরা ৮-এ যারা

Oplus_131072
শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টারের টান টান উত্তেজনার ১০ জন প্রতিযোগী থেকে দেশসেরা ৮ জন স্পেলার উঠে এসেছে।
শিশুদের ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রথম সিজন চলছে।
এই প্রতিযোগিতায় রোববার টপ ১০ থেকে দেশসেরা ৮-এ যারা এসেছে তারা হলো: শাহরিয়ার হোসাইন সাইফ, ওয়াসিফ আবদুল্লাহ আবির, সামিন ইয়াসের, ইসরাত জাহান মিথিলা, সাইফান শাকির, ওয়াসফিয়া ওসমান, সাবরিন জাহান ইফা, অলকেশ মিত্র।
দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্পেলিং স্টার ২০২৬’ প্রতিযোগিতাটি প্রতি সপ্তাহের শুক্র ও রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।
গত আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১০০ জন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে তিন লাখ টাকা, প্রথম রানারআপ দুই লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবে এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে পাবে ৫০ হাজার টাকা করে। এ ছাড়া সেরা দশে স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।
এর মানে আজ যে দু’জন বাদ পড়ে গেল তারাও পাবে ল্যাপটপ।





