২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট। সর্বদলীয় সরকার গঠনে পদক্ষেপ নিতে একমত হয়েছেন রাজনৈতিক নেতারা। বুধবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সহিংসতার নিন্দা জানিয়ে সংকট উত্তরণে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। শ্রীলঙ্কার পাশে থাকার কথা জানিয়েছে ভারত।






