চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার ক্রিকেট প্রধানকে পদত্যাগের নির্দেশ রাষ্ট্রপতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতিকে পদত্যাগ করে নতুন অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করার নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। লঙ্কান সমর্থকরা ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক আন্দোলন এবং হুঁশিয়ারি দিয়ে চলেছে। যার ফলে রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এসএলসি সভাপতি শামি সিলভাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

এসএলসি দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা, কিন্তু এটি দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। অন্তর্বর্তীকালীন কমিটিতে সিলভার পরিবর্তে আসবেন প্রাক্তন সাংসদ এবং রয়্যাল কলেজের প্রাক্তন ক্রিকেটার এরান বিক্রমরত্নে। একটি কঠোর পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। খেলোয়াড়সহ বিভিন্ন মহল থেকে ক্রিকেট প্রধানের পদত্যাগের দাবিতে ক্রমবর্ধমান চাপ উঠেছে।

প্রায় সাত বছর অবস্থান ধরে রাখা সিলভার দিকে অভিযোগ আছে, ভোট কেনা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ব্যবহার করে সুবিধা ভোগ করার। এ সময়ে তিনি নিরঙ্কুশ ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের দমিয়ে রাখতেন।

শ্রীলঙ্কার একজন মন্ত্রী আইসিসির কাছে দুর্নীতিগ্রস্ত প্রশাসনে পরিবর্তনের অনুমতি দেয়ার জন্য আবেদন করেছিলেন। তিনি বলেছেন, ‘এই প্রক্রিয়াটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং খেলাটির বিশ্ব রক্ষক এসএলসির সভাপতিকে সরানোর সম্মতি দিয়েছে।’

সূত্রপাত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সাথে যৌথভাবে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা আগেই বিদায় নেয়ার পর থেকে।

এরআগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা স্থানীয় বোর্ডের পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণ দেখিয়ে ২০২৩ নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। ২০২৪ সালের জানুয়ারিতে স্থগিতাদেশ তুলে নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএলসিলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT