চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত গল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে গল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিংবদন্তির জন্য নতমস্তক নিবেদনের আয়োজনে রাখছে না কোনো কমতি। গত ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেয়া অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে ভালোবাসা জানাবেন উত্তরসূরিরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কায় অবস্থান করছে অজি দল। ২৯ জুন গলে প্রথম টেস্টে নামবে দু’দল। যেখানে শ্রদ্ধা জানানো হবে অজি কিংবদন্তিকে।

এতদিন পরে কেনো শ্রদ্ধা জানানোর এমন আয়োজন? উত্তরও আছে। ২০০৪ সালে ভয়াবহ সুনামিতে যখন লণ্ডভণ্ড গল স্টেডিয়াম, গৃহহীন অনেক ক্রিকেট পরিবার, তখন হাজার মাইল পাড়ি দিয়ে সবার আগে সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন ওয়ার্ন।

দুর্দিনের পরম বন্ধুকে ভুলে যায়নি লঙ্কান ক্রিকেট। এই গলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ার্ন। সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মাঠে তাকে শ্রদ্ধা জানাতে কোনো কসুর রাখছে না লঙ্কানরা।

মাঠে ওয়ার্নের আর্ম বল ছিল ব্যাটারদের কাছে মরণফাঁদ। লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। মাঠে ভয়ঙ্কর ওয়ার্ন মাঠের বাইরে ছিলেন পুরোদস্তুর রক্তমাংসের প্রাণ। অন্যের বিপদে সবার আগে ছুটে আসতেন। সেই মহাতারকার স্মরণে গল টেস্টকে উৎসর্গ করে শ্রদ্ধা জানানো হবে।

১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেয়া ওয়ার্ন থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান। ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় বলার আগে ১৪৫ টেস্টে ৭০৮ ও ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট তুলেছেন নামের পাশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াগল টেস্টলিড স্পোর্টসশেন ওয়ার্নশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT