চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। সিরিজের ফাইনালে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল। বলে-ব্যাটে দুর্দান্ত করে ৬ উইকেটে দারুণ জয় তুলে নেয় সালমান আলি আঘার দল।

রাওয়ালপিন্ডিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সালমান আঘা। নির্ধারিত ১৯.১ ওভারে ১১৪ করে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা নিয়ন্ত্রিত ছিল লঙ্কানদের। ওপেনার পাথুম নিশাঙ্কা ৭ বলে ১১ করে আউট হন। আরেক ওপেনার কামিল মিশারা ২টি চার ৪ ছক্কায় ৪৭ বলে ৫৯ করেন। কুশল মেন্ডিস ১৮ বলে ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Banglabid

পাকিস্তান বোলারদের হয়ে শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ নাওয়াজ ৩টি করে উইকেট নেন। আবরার আহমেদ নেন ২টি উইকেট। সায়েম আইয়ুব এবং সালমান মির্জা নেন ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। ওপেনার শাহেবজাদা ফারহান করেন ২২ বলে ২৩ রান এবং সায়েম করেন ৩৩ বলে ৩৬ রান। বাবর আজম খেলেন ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

লঙ্কান বোলারদের হয়ে ২টি উইকেট নেন পবন রত্নায়েকে। ১টি করে উইকেট পান ইশান মালিঙ্গা এবং ভানিডু হাসারাঙ্গা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েটি-টুয়েন্টিত্রিদেশিয়পাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ ও জাতির শান্তি কামনা করে সমাপ্ত চরমোনাইয়ের মাহফিল

পরবর্তী

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে জনতা পার্টির উদ্বেগ

পরবর্তী
জোটপত্রের লোগো, বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে জনতা পার্টির উদ্বেগ

চ্যানেল আই অনলাইন ক্যার্নিভাল অফ চেঞ্জ ২০২৫ এর শিরোনাম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে ‘কার্নিভাল অফ চেঞ্জ’

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT