চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশন নিজেদের করে নিলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল প্রথম সেশনে নিজেদের করে নিলো, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। খালেদ-শরিফুলের আগুনঝরা বোলিং এবং অভিষিক্ত নাহিদ রানার বাউন্স ও গতিতে বিপর্যস্ত হয়েছে সফরকারী দল। খালেদ আহমেদ একাই নিয়েছেন তিন উইকেট। বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বেগতিক হতে পারত শ্রীলঙ্কার অবস্থা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশনের ২২ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে শ্রীলঙ্কা। ২০ রানে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এবং ১১ রানে কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন।

নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার খালেদ। আউট করেন ডানহাতি ওপেনার নিশান মাদুশাঙ্কাকে। ইনিংসের ১২তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন খালেদ। আউট করেন কুশল মেন্ডিস ও ওপেনার দিমুথ করুণারত্নেকে।

রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। আরেক অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাপ বানিয়ে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। নাহিদ রানা উইকেট না পেলেও অস্বস্তিতে রেখেছেন লঙ্কান ব্যাটারদের।

খালেদ ৮ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদধনঞ্জয়াবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT