চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসন্ন আসরটি সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দলটির টি-টুয়েন্টি অধিনায়কের পদ থেকে চারিথ আসালাঙ্কাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে দাসুন শানাকাকে।

শুক্রবার বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে শ্রীলঙ্কা। দল ঘোষণার সময় লঙ্কানদের প্রধান নির্বাচক প্রমোধ বিক্রমাসিংহে জানান, শানাকাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়ার কথা।

নেতৃত্ব হারালেও দলে আছেন অলরাউন্ডার আসালাঙ্কা। জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টিতে খুব একটা ছন্দে নেই তিনি। গত বছরের মাঝামাঝিতে ২৮ বর্ষী তারকা লঙ্কানদের নেতৃত্বের দায়িত্ব পান। তবে গত মাসে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের আগে অসুস্থতার কারণে তিনি দেশে ফেরায় দলকে নেতৃত্ব দেন শানাকা। এবার স্থায়ী অধিনায়ক হলেন ৩৪ বর্ষী তারকা।

Banglabid

এর আগেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন শানাকা। রেকর্ড ৫৩ ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। তার অধীনে ২৪টিতে জয় ও ২৭টিতে হেরেছে শ্রীলঙ্কা।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসালাঙ্কাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT