চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসালাঙ্কার মাটি কামড়ানো সেঞ্চুরিই হারাল অস্ট্রেলিয়াকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। বড় ব্যবধানে দুই ম্যাচে জিতে সিরিজ জেতার পর নেমেছিল ওয়ানডেতে। সেখানেও দারুণ শুরু করে শেষে কাটা পড়েছে নিজেরাই। স্বল্প সংগ্রহ নিয়েও প্রথম ম্যাচে জিতেছে চারিথ আসালাঙ্কার দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আসালাঙ্কা। ৪৬ ওভারে ২১৪ রান তুলতে সব উইকেট হারায় স্বাগতিকরা। জবাবে ১৬৫ রানে থামে অজিদের ইনিংস, ৪৯ রানের জয় পায় শ্রীলঙ্কা।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে আসালাঙ্কা ক্রিজে আটকে ছিলেন সুপার গ্লুর মতো, মাটি কামড়ানো এক সেঞ্চুরিতে ১২৭ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন, সঙ্গে ৫ রানে এক উইকেটের অবদানও রয়েছে।

অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অন্যকোনো ব্যাটারই, সাত ব্যাটার আউট হয়েছেন দুঅঙ্ক ছোঁয়ার আগে। মাঝে স্পিনার দুনিথ ওয়াল্লেলাগের ৩০ রানের ইনিংসে ৪৬ ওভার পর্যন্ত যায় ব্যাটিং। শন অ্যাবোটের ৩ উইকেটের পর স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস নেন ২টি করে উইকেট।

২১৫ রানে লক্ষ্যে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া স্পিনে ধুঁকেছে। দলটির রান গিয়ে থেমেছে ১৬৫ রানে এবং শ্রীলঙ্কা ৪৯ রানের জয় তুলে সিরিজে ১-০তে এগিয়ে গেছে। অজিদের সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারি, ৩২ রান আসে অ্যারন হার্ডির থেকে। মাহেশ থিকসানা নেন ৪ উইকেট, ২টি করে উইকেট নেন আসিথা ফের্নান্দো ও দুনিথ ওয়াল্লেলাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাবোটআসালাঙ্কাথিকসানালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT