চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরিতে আফগানদের হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন পাথুম নিশাঙ্কা। দ্বিতীয়টিতে ইনিংস লম্বা করতে না পারলেও তৃতীয়টিতে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় আফগানরা। ৪৮.২ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। জবাবে ৩৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যতাড়া করে স্বাগতিক দল।

আফগানদের হয়ে ফিফটি পেয়েছেন দুই ব্যাটার। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন রহমত শাহ। আজমতউল্লাহ ওমরজাই করে ৫৪ রান। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ৪৮ এবং ইকরাম আলিখিল ৩২ রানের ইনিংস খেলেছেন। বাকীদের কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান।

লঙ্কানদের হয়ে প্রমোধ মাধুশান তিনটি উইকেট নেন। আসিথা ফের্নান্দো, দুনিথ ওয়েল্লাগে ও আকিল ধনাঞ্জয় নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার মিলে তোলেন ১৭৩ রান। ২৩তম ওভারের শেষ বলে আভিস্কা ফের্নান্দো ফিরে গেলে জুটি ভাঙে। ৬৬ বলে ৯১ রান করেন এই ওপেনার। ছিল পাঁচটি ছক্কা ও ১০টি চারের মার।

৩২তম ওভারের শেষ বলে ২৫১ রানে ফিরে যান কুশল মেন্ডিস। চারটি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন লঙ্কান অধিনায়ক। তিন বল পরেই ফিরে যান সেঞ্চুরি পাওয়া নিশাঙ্কা। ১৬টি চার ও দুটি ছক্কায় ১০১ বলে ১১৮ রান করেন এই ওপেনার। পরে সাদিরা সামারাবিক্রমা (৫ বলে ৮ রান) ও চারিথ আশালাঙ্কা (১৩ বলে ৭ রান) জয় নিশ্চিত করেন।

Reneta

আফগানদের হয়ে কাইস আহমেদ দুটি ও মোহাম্মদ নবী একটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশাঙ্কামেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীলঙ্কা-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT