চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয় পেলে কি আর জবলেস হতাম রে!’

শিক্ষার্থীদের সমর্থনে পথে নামার পর মৃত্যু হুমকির অভিযোগ শ্রীলেখা মিত্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
বিনোদন
A A

দিল্লির যন্তর মন্তর থেকে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে গেছে সারা ভারতে। শুক্রবার কলকাতায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা, যেখানে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যু হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তবে এসব হুমকিতে তিনি ভীত নন বলেই জানিয়েছেন স্পষ্ট ভাষায়। অভিনেত্রীর কথায়, “ভয় পেলে কি আর জবলেস হতাম রে।”

শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে শ্রীলেখা বলেন, আন্দোলনে অংশ নেওয়ায় বিজেপির ‘অন্ধভক্তরা’ তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছড়াচ্ছে। কেউ কেউ দাবি করছেন, তিনি নাকি পাকিস্তান বা চীন থেকে অর্থ নিয়ে এসব বিক্ষোভে অংশ নিচ্ছেন।

ভিডিওতে হাস্যরসের ভঙ্গিতে শ্রীলেখা বলেন, “আমি খুব একটা কমেন্ট সেকশন দেখি না। তবে একজন আমাকে পাঠিয়েছিল। দেখলাম, অনেকে লিখছে— আমার হাতে এখন কাজ নেই, তাই বিদেশি ফান্ডিং নিয়ে এসব প্রোটেস্টে যাই।”

এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, “এতদিন বলা হতো ককরোচ জনতা পার্টি নাকি চীন বা পাকিস্তান থেকে ফান্ডিং পায়। এখন আবার বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমাকে বিদেশ থেকে টাকা দেওয়া হচ্ছে। উফ! এত ইনোভেটিভ! অন্ধভক্তরা তো সিজেপির পোস্টার-স্লোগানের চেয়েও বেশি সৃজনশীল।”

বিজেপি সমর্থকদের উদ্দেশে আরও কটাক্ষ করে অভিনেত্রী বলেন, “ভগবান যদি এসে বলেন তোমরা ভুল করছ, তাহলেও ওরা বলবে— না, আপনি নিশ্চয়ই মুসলিম, কিংবা আপনাকেও পাকিস্তান থেকে ফান্ডিং করা হচ্ছে।”

Reneta

ভিডিওর ক্যাপশনে শ্রীলেখা লেখেন, “প্রোপাগান্ডা নয়, তথ্য নিয়ে কথা বলুন। এখন নতুন গল্প বানানো হয়েছে- শ্রীলেখা মিত্রকে পাকিস্তান বা চীন থেকে ফান্ডিং করা হচ্ছে। ভক্তরা, একটু বুদ্ধি বাড়াও। ব্রেইনওয়াশড ডুডস!”

এদিকে আরেকটি পৃথক পোস্টে অভিনেত্রী জানান, ইনস্টাগ্রামে তাঁকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, “ইনস্টাগ্রামে এইমাত্র মৃত্যু হুমকি এলো। ব্লক করলাম, তাতেই ডিলিট হয়ে গেল। যাহ! আরে ভয় পেলে কি আর জবলেস হতাম রে।”

রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব শ্রীলেখা মিত্র। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিতর্কিত ঘটনা, আরজি কর হাসপাতাল ইস্যু কিংবা সাম্প্রতিক বারুইপুর খুন-ধর্ষণকাণ্ড নিয়েও সরাসরি মত প্রকাশ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনককরোচ জনতা পার্টিবামপন্থিবিজেপিলিড বিনোদনশিক্ষার্থীশ্রীলেকা মিত্রসিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT