বিনোদন

‘স্কুইড গেম টু’ কবে আসছে জানা গেল

স্কুইড গেম টু এর চরিত্রের ছবি, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ চরিত্রের ছবি, নাটকীয় পরিবেশে, কালো পোশাক পরা, আলো ও ছায়ার মধ্যে. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১-এর সবচেয়ে আলোচিত ওয়েবসিরিজ ‘স্কুইড গেম’ এর দ্বিতীয় সিজন আসছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় সিজনের একটি টিজার, যা নির্মাণ করা হয়েছে অলিম্পিক থিমে। সেখানেই জানানো হয়েছে ‘স্কুইড গেম টু’ মুক্তির তারিখ।

বড়দিন উপলক্ষে ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম টু’। আর এর চূড়ান্ত সিজন ‘স্কুইড গেম থ্রি’ আসবে ২০২৫-এ।

প্রকাশিত টিজারটি একটি ট্র্যাক রেসের। মেডেলের জন্য নয়, বেঁচে থাকার জন্য। কয়েকজনের মৃত্যুর পর ফ্রন্টম্যান দর্শকদেরকে জানায়, আসল খেলা শুরু হওয়ার অপেক্ষায়।

স্কুইড গেমে জেতার তিন বছর পর এই নিষ্ঠুর খেলা বন্ধের জন্য প্লেয়ার ৪৫৬ এই গেমের পেছনে জড়িতদের খুঁজে বের করার লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন। সাবওয়েতে যেই লোকটির মাধ্যমে প্রথম এই খেলার কথা জেনেছিল, তাকে খুঁজতে থাকেন। তিনি বুঝতে পারেন, এই খেলা বন্ধ করার একমাত্র উপায় হলো আবারও এই খেলায় ঢোকা!

স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের।

বিষয়:নেটফ্লিক্স স্কুইড গেম স্কুইড গেম টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…