চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ভেলেজ সার্সফিল্ডের উরুগুইয়ান গোলরক্ষক সেবাস্তিয়ান সোসা, তার আমন্ত্রণে একটি হোটেল কক্ষে যান ২৪ বর্ষী সেই নারী সাংবাদিক

ভেলেজ সার্সফিল্ডের উরুগুইয়ান গোলরক্ষক সেবাস্তিয়ান সোসা, তার আমন্ত্রণে একটি হোটেল কক্ষে যান ২৪ বর্ষী সেই নারী সাংবাদিক

ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের চার পেশাদার ফুটবলারকে আটক করা হয়েছে। মার্চের শুরুতে হোটেল কক্ষে ঘটা সেই ঘটনার তদন্তের অংশ হিসেবে সোমবার তাদের আটক করে পুলিশ।

বিচারক পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ৪৮ ঘণ্টা তাদের আটকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আটক রাখা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন- উরুগুয়ের গোলরক্ষক সেবাস্তিয়ান সোসা (৩৭), প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেন্টিন (২৭), আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রায়ান কুফ্রে (২৭ ) এবং স্ট্রাইকার অ্যাবিয়েল ওসোরিও (২১)।

ভুক্তভোগী ২৪ বর্ষী ক্রীড়া সাংবাদিক মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, গোলরক্ষক সোসা তাকে আর্জেন্টিনার উত্তরে তুকুমানের একটি হোটেল কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন। কক্ষে আরও তিনজন উপস্থিত ছিলেন। বাদীর ভাষ্য, তিনি চার ফুটবলারের সঙ্গে পানীয় পান করার পর মাথা ঘোরা অনুভব করেন। পরে একটি বিছানায় শুয়ে পড়ার পর তাকে ধর্ষণ করা হয়েছিল।

অভিযুক্ত চার ফুটবলারকে নিষিদ্ধ করেছে ভেলেজ সার্সফিল্ড। অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ক্লাবটি।

ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন গোলরক্ষক সোসা। ইনস্টাগ্রাম পোস্টে গত ৪ মার্চ লিখেছেন, ‘যেকোনো ধরনের সহিংসতায় যুক্ত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করছি। প্রত্যেক ব্যক্তির শারীরিক এবং যৌন সততাকে সম্মান করি। আমি ন্যায়বিচারের জন্য দ্রুত পদক্ষেপে বিশ্বাস করি।’

ভেলেজ সার্সফিল্ড আর্জেন্টিনার অন্যতম সফল ফুটবল ক্লাব, ১০টি লিগ শিরোপা জিতেছে। ১৯৯৪ সালে টোকিওতে ইন্টারকন্টিনেন্টাল কাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী এসি মিলানকে পরাজিত করে সাউথ আমেরিকার মহাদেশীয় কোপা লিবার্তোদোরেস জিতেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ ফুটবলারআর্জেন্টিনাক্রীড়া সাংবাদিকগ্রেপ্তারধর্ষণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT