বিশ্বকাপে গ্রুপপর্বে প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নামছে। বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দলের।
গোলবারের নিচে থাকবেন আগের ম্যাচে নামা ইনাই সিমন। কেপ ভার্দের বিপক্ষে তেমন কোন পরীক্ষা দিতে হয়নি তারকা গোলকিপারকে। ডেভিড রায়া বা হুয়ান গার্সিয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা কমই।
ডিফেন্সেও খুব একটা পরিবর্তন আনছেন না ফুয়েন্তে। পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, আইমেরিক লাপোর্তে এবং মার্কোস লরেন্তে থাকছেন আস্থার জায়গায়। পরিবর্তনের প্রধান জায়গা হতে পারে মিডফিল্ড বা ফরোয়ার্ডে।
বেশ শক্ত প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষের থাকতে পারেন পেদ্রি, রদ্রি। তাদের সাথে শুরুতে জায়গা করে নিতে পারেন দানি ওলমো। ফ্যাবিয়ান রুইজের বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
ফরোয়ার্ডে এদিন শুরুতে ঝুকি নিতে চাইবেন না স্পেন কোচ। শুরুতেই দেখা যেতে পারে লামিন ইয়ামাল ও নিকো ইউলিয়ামসকে। মিকেল ওয়েরজাবালকে নাও দেখা যেতে পারে। জায়গাটি নিতে পারেন দলবদলের বাজারে তুমুল আলোচনায় থাকা ভিক্টর মুনোজ।







