ফুটবল

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি নিষিদ্ধ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি নিষিদ্ধের ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দের রেশের মাঝেই এলো চমকে যাওয়ার মতো খবর। নিয়ম লঙ্ঘনের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পেদ্রো রোচা। একইসঙ্গে তাকে ১৬,৫২৭.৮৪ ইউরো জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ লাখ টাকারও বেশি।

দেশটির গণমাধ্যমের প্রকাশিত খবর, ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেয়ার জন্য স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অফ স্পোর্ট (টিএডি) রোচাকে নিষিদ্ধ করে। একই কারণে ফেডারেশনের সাধারণ সম্পাদক আন্দ্রেউ ক্যাম্পসকে বরখাস্ত করা হয়।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে স্পেন শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী পর্বে ফুটবলার জেনিফার হারমোসোর ঠোঁটে জোরপূর্বক চুমু দেন তৎকালীন ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। চুমুকাণ্ডে তিনি পদত্যাগে বাধ্য হন। এরপর রোচাকে গত এপ্রিলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি নিযুক্ত করা হয়েছিল।

রোচা এবং রুবিয়ালসের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত চলছে। টিএডি’র আরোপিত নিষেধাজ্ঞা আগামী সেপ্টেম্বরে ফেডারেশনের পরবর্তী সভাপতি নির্বাচনে অংশ নেয়ার রোচা বাধাপ্রাপ্ত হতে পারেন।

ট্রাইব্যুনাল রোচাকে তার দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদের মাঝে কোনো ক্রীড়া ফেডারেশনে পদেও তাকে রাখার ব্যাপারেও নিষিদ্ধ করেছে। টিএডি’র রায়ের বিরুদ্ধে রোচা আপিল করবেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদে থাকতে পারবেন, যা তাকে পুনরায় নির্বাচনে অংশ নিতে দেবে।

বিষয়:আরএফইএফ নিষিদ্ধ রোচা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…