ফুটবল

স্পেনের ইউরো জয়ে নিজেকে ‘অভিনন্দন’ দিলেন মরিনহো

স্পেনের ইউরো জয়ে উল্লসিত ফুটবল দল ও কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ফুটবল দল ইউরো জয়ে উল্লাসে মেতেছে, কোচও আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর এবারের আসরের শিরোপা জিতেছে স্পেন। স্পেনিয়ার্ডদের এমন সাফল্যে ভাগ বসাতে চাচ্ছেন পর্তুগালের কোচ জোসে মরিনহো। মজার ছলে নিজেকে অভিনন্দন জানিয়েছেন এ তারকা কোচ।

সংবাদমাধ্যমে মরিনহো জানিয়েছেন, ‘২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী অধিনায়ক নাচো ফার্নান্দেজ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক আলভারো মোরাতা। তাদের অনেক অভিবাদন এবং সেই কোচকেও অভিবাদন যে তাদের একাডেমিতে থাকতে অভিষেকের সুযোগ দিয়েছিল।’

‘একই কোচ যে আসলে আরেকজন খেলোয়াড় ডানি কার্ভাহালকে বুঝতে পারিনি। মি. ডে লা ফুয়েন্তেকে অভিবাদন, অসাধারণ কাজ করেছে সে। সেরা দল জিতেছে!’

মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদে মোরাতার অভিষেক হয়েছিল ২০১০ সালে এবং রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জারাগোজার বিপক্ষে জিতেছিল। ২০১১ সালে নাচোর অভিষেক হয় এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-৩ গোলে জিতেছিল।

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড নাচো মরিনহো মোরাতা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…