চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ কার্ডের নাটকীয়তা, জার্মানিকে কাঁদিয়ে সেমিতে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল স্পেন ও স্বাগতিক জার্মানি। একটি লাল কার্ডসহ মোট ১৭টি কার্ড, মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ানো। এবং শেষ মূহুর্তের নাটকীয়তায় সেমিফাইনালের টিকিট কেটেছে স্পেন।

মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। কোয়ার্টারের লড়াইয়ে স্পেনের হয়ে গোল করেছেন দানি ওলমো ও মিকেল মেরিনো। জার্মানির একমাত্র গোলটি করেন ফ্লোরিয়ান ভির্টজ।

ঘরের মাঠে আক্রমণাত্মকই খেলেছিল জার্মানি। ছোট পাসের ছন্দে মেতেছিল স্পেন। দু’দলের লড়াই হয়েছিল সমানে সমান। অবশ্য সুযোগ বেশি তৈরি করেছিল স্বাগতিক দল। মাঠে মোট ১৭টি কার্ড দেখান রেফারি। ৮টি করে হলুদ কার্ড দেখতে হয়েছে দল দুটিকেই। অতিরিক্ত সময়ের সোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখতে হয়েছে স্পেনের দানি কার্ভাহালকে।

গোল মিসের মহড়ায় সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির আগে তিনবার হলুদ কার্ড বের করেছিলেন রেফারি। বিরতির পর নেমে শুরু থেকেই দারুণ করে স্পেন। ৫১ মিনিটে জালের দেখা পায় স্পেন। লামিন ইয়ামালের পাস থেকে বল জালে পাঠান ওলমো। শেষ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল স্পেন। ৮৯ মিনিটে জসুয়া কিমিচের পাস থেকে গোল আদায় করে স্বাগতিকদের সমতায় ফেরান ভির্টজ।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তার আগে অবশ্য আরও ৬টি হলুদ কার্ড দেখে দুদল। অতিরিক্ত সময়ের লড়াইয়ে স্পেনই আধিপত্য দেখিয়েছিল বেশ। ১১৯ মিনিটে সফলতাও মেলে দলটির। ওলমোর ক্রসে হেডে বল জালে পাঠান মেরিনো। জার্মানি চেষ্টা করেও আর ফিরতে পারেনি লড়াইয়ে। যোগ করা সময়ের ৫ পঞ্চম মিনিটে জামাল মুসিয়ালাকে ফাউল করে দ্বিতীয় কার্ড দেখেন কার্ভাহাল। লাল কার্ড দেখেই বিদায় নিতে হয় তাকে। সেমিতে স্পেনের জার্সিতে নামা হচ্ছে না তার। এরআগে ১০০তম মিনিটে হ্যান্ডবল করায় প্রথম কার্ডটি দেখতে হয়েছিল তাকে। অতিরিক্ত সময়ে মোট আটটি কার্ড দেখতে দু’দলকে। শেষপর্যন্ত ২-১ গোলের জয়ে উল্লাসে মাতে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ওলমোজার্মানিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT