বিনোদন

দক্ষিণী ছবির রমরমা ব্যবসায় বলিউড মৃতপ্রায়, তবুও কেন আশাবাদী করণ?

জনপ্রিয় বলিউড তারকা পুলকিত সম্রাট একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা পুলকিত সম্রাট একটি ইভেন্টে অংশগ্রহণ করছেন, যেখানে তিনি আধুনিক পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরো ভারত জুড়েই এখন দক্ষিণী ছবির জয়জয়কার। একের পর এক দক্ষিণী ছবি দখল করছে বলিউডের বাজার। গেল কয়েক মাস থেকে এমন খবরই চাউর হয়েছে চারিদিকে। অনেকেই মনে করছেন, হিন্দি ছবির দিন শেষ। পথ নেই ঘুরে দাঁড়াবার। সদ্য মুক্তি প্রাপ্ত বেশ কিছু বলিউড সিনেমার বক্স অফিসও সেই ইঙ্গিত দিচ্ছে।

তবে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক করণ জোহর কিন্তু মোটেই তেমনটা মনে করছেন না। বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজকের কথায়, ‘এগুলো সব ভিত্তিহীন বাজে কথা। ছবি ভালো হলে তা সফল হবেই। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ভুল ভুলাইয়া ২’ বিশাল ব্যবসা করেছে। আমাদের ছবি ‘যুগ যুগ জিও’ও সফল। সুতরাং, খারাপ ছবি কখনও চলেনি। পরেও চলবে না।’

এদিকে ‘কেজিএফ চ্যাপ্টার টু’, ‘পুষ্পা’, ‘আরআরআর’-এর মতো দক্ষিণী সিনেমাগুলো বিশ্বজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে ‘রানওয়ে ৩৪’, ‘হিরোপন্তি ২’, ‘শমশেরা’র মতো বলিউডের বড় বাজেটের ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

তবে কি সত্যি দক্ষিণী ঝড়ে কাবু বলিউড? সেপ্রসঙ্গ টেনেও করণ বলেছেন, ‘সামনে আমাদের বেশ কিছু ছবি আসছে। ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’, ‘ব্রহ্মাস্ত্র’ এর মত বিগ বাজেটের ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া রোহিত শেঠিরও একটি ছবি মুক্তি পাবে। বছর শেষ হবে সালমানের ছবি দিয়ে। ফলে আমরা সিনেমা নিয়ে বেশ আশাবাদী’। –হিন্দুস্থান টাইমস বাংলা

বিষয়:করণ জোহর দক্ষিণী বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…