চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে না থেকেও প্রোটিয়াদের অধিনায়ক ডুসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটার ডুসেন ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যকোনো দেশের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে না সাউথ আফ্রিকা। খেললেও সেটি নিজেদের মধ্যেই দুভাগ হয়ে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলেই প্রোটিয়ারা নিজেদের ঝালিয়ে নেবে। বিশ্বকাপের স্বাগতিকদের সঙ্গে সিরিজে অধিনায়কত্ব পেয়েছেন রসি ফন ডার ডুসেন। যদিও তিনি টি-টুয়েন্টির বিশ্ব আসরের স্কোয়াডেই নেই।

এইডেন মার্করামের নেতৃত্বে সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল সাজানো হয়েছে। প্রোটিয়া ক্রিকেট বোর্ড অবশ্য তাকে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে বিশ্রামে রাখছে। ডেভিড মিলার ও হেইনরিখ ক্লাসেনও পাচ্ছেন বিশ্রাম। তাই সিরিজকে সামনে রেখে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ১৫ জনের দল দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

জ্যামাইকায় আগামী ২৩, ২৫ ও ২৬ মে হবে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। এরপর ২৯ জুন সাউথ আফ্রিকা ফ্লোরিডায় নিজেদের মধ্যেই দুভাগ হয়ে খেলবে। বিশ্বকাপে ডি-গ্রুপে প্রোটিয়াদের প্রথম ম্যাচ ৩ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৮ জুন নেদারল্যান্ডস, ১০ জুন বাংলাদেশ ও ১৫ জুন তারা নেপালের মুখোমুখি হবে।

সাউথ আফ্রিকা দল: রসি ফন ডার ডুসেন (অধিনায়ক), কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, ব্রজেন ফর্চুন, অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, রেজা হেন্ড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুনগি এনগিদি, এইনরিখ নর্টজে, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি , আন্দিলে ফেলুকোয়ও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডুসেনলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT