ক্রিকেট

‘উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা’

সাউথ আফ্রিকা ক্রিকেটাররা উইকেটের পরে আনন্দিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেটের আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা ক্রিকেটাররা আনন্দিত, বাংলাদেশি ক্রিকেটাররা ব্যাটিংয়ে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে দুই টেস্টের প্রথমটি মিরপুরে শুরু হয়েছে। ম্যাচ শুরুর আগে ধারণা ছিল উইকেট হবে স্পিনিং, তবে ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। সকালে সাউথ আফ্রিকার দুই পেসার রাজত্ব করেছেন, বিকেলে ছিল তাইজুল ইসলামের রাজত্ব। উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা।

উইকেট নিয়ে সাউথ আফ্রিকার ডানহাতি পেসার কাগিসো রাবাদা বলেছেন, ‘আমরা সত্যিই অবাক হয়েছিলাম যে, এই উইকেটে কীভাবে খেলা হচ্ছে। আমরা ভেবেছিলাম উইকেটে কিছুটা টার্ন থাকবে এবং নতুন বলের সাথে কিছুটা মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও উইকেটের বাইরে বেশ খানিকটা সিম মুভমেন্ট ছিল।’

‘সত্যি কথা বলতে গেলে, নেটে এটি আসলে এভাবেই এসেছিল। এটা স্পিনারদের জন্য টার্নিং ছিল এবং সিমারদের জন্যও সিমিং। এ বিষয়টি আমরা বেশ আশ্চর্যজনক হিসেবে খুঁজে পেয়েছি। আমরা এ ধরনের পিচের জন্য প্রস্তুত না, কিন্তু এটা এভাবেই করা হয়েছে। তার জন্য আমি দারুণ খুশি।’

সকালে দুর্দান্ত বল করা উইয়ান মুল্ডার সম্পর্কে রাবাদা বলেছেন, ‘সে অবিশ্বাস্য বল করেছে। সাউথ আফ্রিকা দলে ফিরিয়ে আনার পর সে আরও ভালো বল করছে। পুরো কৃতিত্ব তার, সে কঠোর পরিশ্রম করেছে। তাকে এ বিষয়টিতে অভ্যস্ত হতে হয়নি, কারণ সে ক্যাম্পে আসার পর থেকে বল করছে।’

বিষয়:আইসিসি বাংলাদেশ মিরপুর রাবাদা সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…