চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেপটাউনের প্রতিশোধ দুবাইতে, ফাইনালে সাউথ আফ্রিকা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের গত আসর গড়িয়েছিল সাউথ আফ্রিকায়। কেপটাউনে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল প্রোটিয়া বাহিনী। ২০২৩ আসরে ঘরের মাঠে প্রথম শিরোপা স্পর্শ হয়নি সাউথ আফ্রিকা মেয়েদের। অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হেরে যায় তারা। দুবাইতে বিশ্বকাপের নবম আসরে ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে প্রোটিয়ারা। এবার অবশ্য শিরোপা মঞ্চে নয়। সেমিফাইনালে অজিদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। টসে হেরে আগে ব্যাটে নামা অজিবাহিনী নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায়। জবাবে নেমে ১৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে প্রোটিয়া মেয়েরা।

আগে ব্যাটে নামা অজিদের হয়ে সর্বোচ্চ রান এসেছে বেথ মুনির ব্যাটে। ৪২ বলে ৪৪ রান করেন। এলিস পেরি ২৩ বলে ৩১ রান এবং তাহিয়া ম্যকগ্রা ৩৩ বলে ২৭ রান করেন।

প্রোটিয়াদের হয়ে আয়াবোঙ্গা খাকা দুটি এবং মারিজানে ক্যাপ ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ১৫ বলে ১৫ রান করে ফিরে যান তাজমিন ব্রিটস। পরে লৌরা উলভার্টকে নিয়ে ঝড় তোলেন অ্যানিকে বোস। ৯৬ রানের জুটি গড়েন দুজনে। ১২১ রানে উলভার্ট ফিরে যান ৩৭ বলে ৪২ রানে। বোস অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন। ৪৮ বলে ৭৪ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন।

অজিদের হয়ে দুটি উইকেটই নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ামেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি যেটা ভালোবাসি সেটাই করতে চাই: অমি

পরবর্তী

বিশ্ব জুড়ে আন্ডারওয়ার্ল্ডের জাল বিছিয়েছে লরেন্স বিষ্ণোই

পরবর্তী

বিশ্ব জুড়ে আন্ডারওয়ার্ল্ডের জাল বিছিয়েছে লরেন্স বিষ্ণোই

হামাস প্রধান সিনওয়ার নিহত?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT