চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর নট আউট বিতর্ক: যা বলেছেন শান্ত 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে দুরন্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচে একটি বিতর্কও সৃষ্টি হয়েছিল সৌম্য সরকারের নট আউটের সিদ্ধান্ত ঘিরে। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, এটা নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন সৌম্য। সেখানে সৌম্যর নট আউট বিতর্ক প্রসঙ্গে আসা প্রশ্নে বলেছেন, ‘আমি ওয়ার্মআপ করছিলাম। কথা বলছিলাম, তবে আউটের বিষয়ে কথা বলিনি। এটা আসলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। সেটা নিয়ে আমার মনে হয় না যে কোনো মন্তব্য করার দরকার আছে।’

রানতাড়ায় নেমে চতুর্থ ওভারের প্রথম বলে মাদুশঙ্কার শর্ট লেংথের পুল করেন সৌম্য। বটম-এজড হয়েছিলেন ভেবে আউট দেন ফিল্ড আম্পায়ার। রিভিউ নেন টাইগার ওপেনার। আল্ট্রা-এজে দেখা স্পাইকও দেখা যায়। তবে টিভি আম্পায়ার মাসুদুর রহমান নট আউট ঘোষণা করেন। তার মতে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে আসেন আবার।

এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড যান চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনেও বিষয়টি ম্যাচ রেফারির কাছে যাওয়ার কথাও বলেছিলেন দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাভিদবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমুকুললিড স্পোর্টসশরফুদ্দৌলাশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত

টিটন হত্যা মামলা: আসামি ‘অজ্ঞাতনামা’ ৯ জন

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের উপস্থিতি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯০ বছরের বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ বোম্বে হাইকোর্টের

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT