শিক্ষা

এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের ৮টি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে।

বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাসের হার ৯০.৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৩ জন।

বিষয়:উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ড. আ ন ম এহছানুল হক মিলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…