ফুটবল

কেন-সনকে রিয়ালে দেখতে চান স্পাইডারম্যান

স্পাইডারম্যান ও ফুটবল খেলোয়াড়ের ছবি, বাংলাদেশি দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পাইডারম্যান চরিত্রের কল্পনাপ্রসূত ছবি ও ফুটবল খেলোয়াড়ের ছবি, যা দর্শকদের বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ জাগায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থক হলিউড অভিনেতা স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড। দলটির দুই তারকা খেলোয়াড় হ্যারি কেন ও সন হিউং মিনের খুব ভক্ত তিনি। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দেখতে চান তাদের। হল্যান্ড আগামী মৌসুমে এই দুজনকে দেখতে চান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।

আলোচনা আছে ইংলিশ ফরোয়ার্ড কেন যোগ দিতে চান প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কেনের ভবিষ্যৎ নিয়ে স্পার সমর্থক হল্যান্ডকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে কেনকে কি বলতে চান?

জবাবে ২৭ বর্ষী তারকা বলেছেন, ‘মাদ্রিদে যাও। মাদ্রিদেই এবং বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হয়ে উঠতে এটিই তোমার যোগ্য। সন, তোমাকেও আমি বলব তার সঙ্গে যাও। একসঙ্গেই যাও! আবারও বলছি, এটাই করো। একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতো।’

গত মৌসুমে মাদ্রিদ ছেড়ে অন্যতম সেরা ফরোয়ার্ড করিম বেনজেমা পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। এরপর থেকে ২৯ বর্ষী কেনকে দলে পেতে চাচ্ছেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।

টটেনহ্যামের আরেক ইউঙ্গার সনও সৌদি আরবের ক্লাবে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। সাউথ কোরিয়ার ফুটবলার জানান, টটেনহ্যাম ছাড়ার কোনো ইচ্ছা নেই। টাকার জন্য নয়, বরং ফুটবলকে ভালোবাসেন বলেই সৌদি যাবেন না, জানিয়ে দেন ৩০ বর্ষী সন।

বিষয়:কেন প্রিমিয়ার লিগ রিয়াল লা লিগা সন স্পাইডারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…