আন্তর্জাতিক

পড়াশোনা নিয়ে বাবা কথা বলা বন্ধ করায় ছেলের আত্মহত্যা

রাতের সময় পুলিশ গাড়ির আলো জ্বলছে, জরুরি পরিস্থিতি বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় পুলিশ গাড়ির আলো জ্বলছে, জরুরি পরিস্থিতি বা তদন্তের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে পড়াশোনা নিয়ে বাবা কথা বলা বন্ধ করায় আত্মহত্যা করেছে তার ১৪ বছর বয়সী ছেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পড়াশোনায় আগ্রহ না থাকার কারণে ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল বাবা। এতে কষ্ট পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ছেলেটি।

পুলিশ জানায়, ছেলেটিকে তার বাসার একটি কক্ষে তোয়ালের সাথে ঝুলে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, পড়াশোনায় মনোযোগ না দেওয়া এবং টিউশন এড়িয়ে যাওয়ায় তার বাবা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার আরও তদন্ত চলছে।

বিষয়:আত্মহত্যা ভারত মহারাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…