রাজনীতি

খালেদা জিয়ার দুর্লভ কিছু ছবি

খালেদা জিয়া একান্তে বসে থাকছেন, পরনে সাদা শাড়ি ও হুডি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার সাহস, ত্যাগ ও নেতৃত্ব জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্যপ্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি-যা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

একজন নারী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদান এবং শক্তিশালী বিরোধী রাজনীতির ধারা গড়ে তোলায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

খালেদা জিয়ার কিছু মুহূর্তের দুর্লভ ছবি নিয়ে ফটো ফিচার

জিয়াউর রহমানকে যুদ্ধ যাওয়ার অনুমতি দিয়েছিলেন বেগম জিয়া। পরিবার, সন্তানের জীবনের জন্যও তিনি আপস করেননি।
খালেদা জিয়া গাড়ির বাইরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
এরশাদ-বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে দেশের সাধারণ মানুষের কাছে খালেদা জিয়া হয়ে ওঠেন আপসহীন নেত্রী
খালেদা জিয়া বসে আছেন একটি সোফায়, পেছনে একটি জানালা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বেগম জিয়া একদিকে যেমন ইসলামপন্থীদের সঙ্গে সরকার ও জোট গঠন করেন, অন্যদিকে নিজ দল পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন সাবেক বামপন্থী নেতাদের।
বাংলাদেশের সংসদে বিভিন্ন সংসদ সদস্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে কখনোই পরাজিত হননি।
খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে খালেদা জিয়া ‘আপসহীন’ নেত্রীর উপাধি পান।
খালেদা জিয়া একটি ফুলের তোড়া হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন।
খালেদা জিয়া একটি জনসমাবেশে উপস্থিত, হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন।
বিষয়:খালেদা জিয়া বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…