চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

শেষ বয়সের নিরাপত্তা নিজের হাতেই- সঞ্চয় নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা সোহেল রানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বুধবার দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি ভবিষ্যতের নিরাপত্তা ও ব্যক্তিগত সঞ্চয়ের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম আয় শুরু করার সময় থেকেই প্রত্যেকের উচিত আয়ের একটি অংশ নিজের জন্য জমিয়ে রাখা। কারণ সময়ের সঙ্গে বয়স বাড়ে, আর জীবনের এক পর্যায়ে অসুস্থতা বা সংকট আসতেই পারে। তখন আত্মীয়-স্বজন বা প্রিয়জনরা পাশে থাকলেও সব ধরনের সহায়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না।

তার মতে, সেই কঠিন সময়ে নিজের জমানো অর্থই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। তিনি মন্তব্য করে বলেন, “স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদেরকেও প্রচণ্ড রকমের সাহায্য করবে।”

তিনি মনে করেন, বাস্তবতার জায়গায় আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত সঞ্চয় শুধু নিজের জন্য নয়, বরং প্রিয়জনদের জন্যও বড় সহায়ক হতে পারে।

প্রবীণ এই অভিনেতা সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে এখন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত। তিনি এটিকে ব্যক্তিগত দায়িত্বের অংশ হিসেবেই দেখার পরামর্শ দেন।

সোহেল রানার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়েছে। অনেকেই তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅর্থ সঞ্চয়তারকাফেসবুক পোস্টমাসুদ রানালিড বিনোদনসঞ্চয়সিনেমাসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT