বিনোদন

গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইক মাতালেন ঢাকার স্নিগ্ধা

ঢাকার স্নিগ্ধা গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার স্নিগ্ধা গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকে অংশগ্রহণ করে র‌্যাম্পে হাঁটছেন, ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১২ থেকে ১৫ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসে আইএফডিসি প্রেজেন্ট জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক। যেখানে স্নিগ্ধতা ছড়িয়েছেন ঢাকার মডেল স্নিগ্ধা চৌধুরী।

ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা! ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে উচ্ছ্বসিত এই মডেল।

ঢাকায় গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকে অংশগ্রহণকারী মডেল ও ডিজাইনাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে তিনি মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারশি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, সেই কাপড় দিয়ে কিছু ডিজাইন তৈরি করেন, যেগুলো পরে হাঁটেন তিনি।

সেত শ্যামের থিমের উপর ভিত্তি করে তৈরি পোশাকে পুরো আয়োজনে মডেলরা ক্যাটওয়াক করেন। সেই থিমে ঝলক দেখান পনি-স্নিগ্ধা।

ঢাকার ঐতিহ্যবাহী পোশাকে সুন্দরী নারী ফ্যাশন শোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে।’

স্নিগ্ধা চৌধুরী শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন।

বিষয়:ফ্যাশন উইক মডেল সিনেমা স্নিগ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…