চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার নেতৃত্বে স্মিথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী সপ্তাহে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে দল দুটি। স্টিভেন স্মিথকে ওপেনিংয়ে রেখে টেস্ট সিরিজের দল দেয়ার পর অভিজ্ঞ ব্যাটারকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৩ জনের দল দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টে চমক না থাকলেও ওয়ানডে স্কোয়াডে বেশ চমক রেখেছে সিএ। নতুনদের সুযোগ করে দিতে অভিজ্ঞদের বিশ্রামে রেখেছে।

অধিনায়ক স্মিথের ডেপুটি হিসেবে থাকবেন বিশ্বকাপ ফাইনালে শতক হাঁকানো ওপেনার ট্র্যাভিস হেড। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার ল্যান্স মরিস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন তিনি, একাদশে সুযোগ হয়নি। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস।

২০২২ সালের পর প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন ঝাই রিচার্ডসন। সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।

নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতানো অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল মার্শ থাকছেন বিশ্রামে। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় ৫০ ওভারের তিনটি ম্যাচ থেকে বিরতি দেয়া হয়েছে।

গত সপ্তাহে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান ডেভিড ওয়ার্নার। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দরজা খোলা রেখেছেন। ওয়ার্নারের অবসরের পর স্মিথকে ওপেনিংয়ে আনা হয়েছে। তাতে চারে খেলবেন ক্যামেরন গ্রিন।

Reneta

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকামিন্সটেস্ট সিরিজস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতিসহ পদত্যাগ করেছেন সকল সদস্য

এপ্রিল ২৮, ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে ৫ জনকে শোকজ ও মামলা

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার: ডিএসসিসি

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT