চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’য় শাকিবের লুক থাকবে অগোছালো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
দুই যুবক বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলছেন, একজন গ্লাস পরা, অন্যজন গাউনের মতো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খান তার ঈদের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র দিয়ে সিনেমা হলগুলো জাগিয়ে তুলেছেন। তপু খান পরিচালিত এই ছবিটি দেখতে হলে হলে মানুষের ঢল নেমেছে।

সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স গুলোতেও মুক্তির পঞ্চম দিনেও হাউজফুল দিচ্ছে ‘লিডার’। হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এ বছর ঢালিউডের প্রথম সুপারহিট ছবি হতে যাচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’।

এরমধ্যেই জানা গেল, আগামী মাসের শুরুতে নতুন ছবি ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামছেন শাকিব খান। কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ মঙ্গলবার সন্ধ্যায় জানান, ৮ মে থেকে শাকিব ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে নামবেন।

Banglabid

ছবিতে নতুনভাবে হাজির হওয়ার জন্য বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন শাকিব। পরিবর্তন আনছেন নিজের লুকেও। এ কারণে প্রকাশ্যে আসছেন না। এই নায়ক নিজেও চান না আগেই অগোছালো লুকটি রিভিল হোক!

‘প্রিয়তমা’ পরিচালনা করবেন হিমেল আশরাফ। তিনি বলেন, শাকিব ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। নিজেকে পুরোপুরি ভেঙে আবার নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

“অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে তিনি ওজন কমাচ্ছেন এবং ক্যামেরার সামনে আসছেন না। তার চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক। তাছাড়া ভক্তরাও নতুনভাবে তাকে দেখতে চায়।”

Reneta

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, আদনান ভাই সিনেমা প্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

ছবিতে নায়িকা হবেন কে? নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তপু খাননায়কনায়িকাপ্রিয়তমালিড বিনোদনলিডারলুকশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে মাওবাদীদের ভয়াবহ হামলায় ১০ পুলিশসহ নিহত ১১ জন

পরবর্তী

বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই

পরবর্তী
বাংলাদেশ ও জাপানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই

শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT