চিরনিদ্রায় শায়িত চ্যানেল আইয়ের সিনিয়র এক্সিকিউটিভ সিরাজুল ইসলাম

চ্যানেল আইয়ের সিনিয়র এক্সিকিউটিভ সিরাজুল ইসলাম এর পোর্ট্রেট ছবি, যা তার মৃত্যুর পর শোক প্রকাশের জন্য ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ের ফ্রন্ট ডেস্কের সিনিয়র এক্সিকিউটিভ সিরাজুল ইসলাম মুন্সি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জুমার নামাজের পর চ্যানেল আই মসজিদে তার জানাযার নামাজ হয়েছে। জানাযায় চ্যানেল আই ও ইনসেপ্টা ফর্মাসিউটিক্যালসের পরিচালকবৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বাদ আসর গোপালগঞ্জের কাশিয়ানীর ঘোনাপাড়া গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলাম মুন্সির দাফন সম্পন্ন হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






