জনপদ

বরিশাল-২ আসনে লড়তে চান কণ্ঠশিল্পী নকুল কুমার

নকুল কুমারসহ অন্যরা বরিশাল-২ আসনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নকুল কুমারসহ অন্যান্য প্রার্থী বরিশাল-২ আসনের নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে সোমবার (২৭ নভেম্বর) সকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম জামাল হোসেন।

একইদিন জাকের পার্টির মো. স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম টুটুল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই আসনে রাজনৈতিক দল তৃণমূল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিষয়:তৃণমূল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…