চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব হারালো তৃণমূল বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধান বিরোধীদল হবার ঘোষণা দিয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনীতিতে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির একজন প্রার্থীও কাঙ্খিত জয় তুলে নিতে পারেননি। দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ১০ হাজার ভোটারের কোটা ছুঁতে সক্ষম হলেও মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। ৪ হাজারের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হয়েছেন নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা।

সিলেট-৬ আসনে পরাজিত হয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। ওই আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারিভাবে প্রাপ্ত ১৯২টি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা গেছে। এই আসনে নাহিদ পেয়েছেন ৫৮ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। তিনি শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও ফলাফল পুরোপুরি বিপরীত। এমন লজ্জাস্কর হারের পর তৈমূর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন। তবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেননি।

এই আসনে চতুর্থবারের মতো জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলী প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ হারান তিনি।

মুন্সীগঞ্জ-১ আসন থেকে নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি সব মিলিয়ে ৪ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন। নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৮ জন।

Reneta

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে দলের অন্যান্য প্রার্থীদের অধিকাংশই জামানত হারিয়েছেন। সব মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সব হারিয়েছে বহুল আলোচিত দলটি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল বিএনপিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT