চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপোটিজম নিয়ে করণের ‘শো টাইম’, প্রকাশ পেল টিজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
নেপোটিজম বিষয়ক করণের নতুন শো এর টিজার ছবি, বিভিন্ন চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করণ জোহরের নামটা উঠলেই সবার আগে যে শব্দটি সবার মাথায় আসে, তা হল ‘নেপোটিজম’। সুশান্ত সিং-এর মৃত্যুর পরেও নেপোটিজম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন করণ জোহর। এবার সেই নেপোটিজম নিয়েই নতুন ওয়েব সিরিজ আনছেন করণ জোহর। প্রকাশ পেয়েছে টিজার।

ওয়েব সিরিজটির নাম ‘শোটাইম’। এতে মূল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। থাকছেন নাসিরউদ্দিন শাহ, মৌনি রায়ের মতো তারকারাও।

প্রকাশিত টিজারে দেখা গেছে ‘বলিউডের বাদশা’ ইমরান হাশমি। তাকে বলতে শোনা যায়, ‘পরিশেষে, প্রত্যেক বহিরাগতই অভ্যন্তরীণ হতে চায়, নেপোটিজম থাকা সত্ত্বেও।’

Banglabid

টিজারে মৌনি রায়কে দেখানো হয় অভিনেত্রী-ড্যান্সার হিসেবে। এছাড়াও দেখানো হয়েছে বিজয় রাজ, শ্রিয়া শরন, রাজিব খানদেলওয়াল এবং অন্যদের। নাসিরুদ্দিন শাহ এই সিরিজের মাস্টারমাইন্ড। তাকে বলতে শোনা গেছে, ‘সিনেমা আমার ধান্দা না, আমার ধর্ম।’

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

টিজার শেয়ার করে করে করণ জোহর ক্যাপশনে লিখেছেন, ‘লাইট, ক্যামেরা ও অ্যাকশনের জগতে স্বাগতম! ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে যাওয়া, শোটাইম হল একটি ওয়েব সিরিজ যা সীমানা এঁকে দেবে…শুধুমাত্র সেগুলি অতিক্রম করার জন্য।’

Reneta

টিজার দেখে ভক্তরা মুগ্ধ। একজন লিখেছেন, ‘দেখে দারুণ হবে মনে হচ্ছে!’ আরেকজন লিখেছেন, ‘একাধিক ছবিতে ইমরানকে ফিরে পেয়ে ভালো লাগছে। তিনি খেলায় ফিরেছেন’। আরেকজন লিখেছেন, ‘দেখার জন্য তর সইছে না।’

হটস্টার ওরিজিনাল ‘শোটাইম’ আগামী বছর মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। নির্মাণ করেছেন সুমিত রায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান হাশমিওটিটিকরণকরণ জোহরনেপোটিজমমৌনি রায়শো টাইমসিরিজসুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT