চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বক্স অফিসে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপন ২’র সাফল্যের মধ্যে দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। H1N1 ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি বিশেষ অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে তাকে।

সূত্রের খবর, নিজের পরবর্তী একটি সিনেমার শুটিংয়ে সম্প্রতি রাঁচিতে গিয়েছিলেন ইমরান। সেখান থেকে ফেরার পর জ্বর ও শারীরিক অস্বস্তি দেখা দেয় তার। শুক্রবার রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে H1N1 ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেন। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি সেলফ-আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

অসুস্থতার কারণে বেঙ্গালুরুর নির্ধারিত অনুষ্ঠানে অংশ নিতে না পারার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ইমরান। নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি লেখেন, ‘বেঙ্গালুরু, আমি সত্যিই খুব অসুস্থ, আর সেই কারণেই দুর্ভাগ্যবশত বেঙ্গালুরুর শো-তে পৌঁছতে পারছি না। তবে পিকচার শেষ হয়নি, শুধু একটু পিছিয়ে গেছে!’

ইমরান জানান, অনুষ্ঠানটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেনা টিকিটগুলোই নতুন তারিখে বৈধ থাকবে।

২০০৭ সালের ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ দিয়ে ২০২৬ সালে বড় পর্দায় আলোচনায় ফিরেছেন ইমরান হাশমি। সিনেমাটিতে দিশা পাটানি ও শাবানা আজমির সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি তার ক্যারিয়ারের দ্রুততম ১০০ কোটি রুপি আয় করা একক সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে বলে জানা গেছে।

‘আওয়ারাপন ২’ চলতি বছরের অন্যতম বড় রোমান্টিক ওপেনিংও পেয়েছে। এরই মধ্যে সিনেমাটির তৃতীয় কিস্তির ঘোষণাও দিয়েছেন প্রযোজকরা।

অসুস্থতা কাটিয়ে ইমরান হাশমিকে পরবর্তী সময়ে দেখা যাবে আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ। জেনেলিয়া ডি’সুজার সঙ্গে অভিনীত সিনেমাটিতে তাকে ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে দেখা যাবে। আগামী ২৭ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ট্যাগ: ইমরান হাশমিসোয়াইন ফ্লুতে আক্রান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

পরবর্তী

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

পরবর্তী
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT