চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমলায় ভূমিধসে ভেঙে পড়ল শিবমন্দির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শিমলায় ভূমিধসে ভেঙে পড়া শিবমন্দিরের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ভয়াবহ ভূমিধসে ভেঙে পড়েছে একটি শিবমন্দির। এই ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন কমপক্ষে ২০ জন। এছাড়াও ভূমিধসের কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২১ জনের মৃত্যু হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ১৪ আগস্ট ৭টা ৩০ মিনিটে ভারতের হিমাচল প্রদেশের শিমলা শহরের সামার হিল এলাকায় ভূমিধসের কারণে শিবমন্দির ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানিয়েছেন, ধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। তাদের উদ্ধার করতে জোর তৎপরতার সাথে কাজ চলছে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং রাজা বিক্রমাদিত্য সিং। হিমাচলের মুখ্যমন্ত্রী বলেছেন, ধ্বংসস্তূপের নীচে ২০-২৫ জন আটকে আছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। মানুষকে বাড়িতেই থাকার আর্জি জানাচ্ছি। নদী বা ধসপ্রবণ এলাকার কাছে মানুষকে না যাওয়ার অনুরোধ করছি।

Banglabid

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রোববার রাতে হিমাচলের সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদোন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। সোলানের পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, মৃতদের নাম হল – হরমন (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (৮) এবং রক্ষা (১২)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভূমিধসহিমাচল প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT