বিনোদন

শুটিংয়ে পা ভেঙ্গেছে শিল্পা শেঠির

শিল্পা শেঠি শুটিংয়ে আহত, পা ভেঙ্গে গায়ে ব্যান্ডেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পা শেঠি শুটিংয়ের সময় আহত, তার পায়ে ব্যান্ডেজ লাগানো হয়েছে, তিনি হাসছেন ও পজ দিয়ে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। চিকিৎসকরা জানিয়েছেন, পা ভেঙে যাওয়ায় ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে অভিনেত্রীর।

বুধবার বিকালে শিল্পা শেঠি তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শিল্পা। তার বা পায়ে প্লাস্টার করা। ক্যামেরার সামনে হাসিমুখে দুই আঙুল তুলে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন তিনি।

পোস্টের ক্যাপশনে শিল্পা লিখেছেন, ‘তারা বলেছেন, রোল ক্যামেরা অ্যাকশন -‘এক পা ভাঙো!’ আমি এটা সত্যি ভেবে নিয়েছি!’

অভিনেত্রী আরও বলেন, ‘৬ সপ্তাহের জন্য অ্যাকশনের বাইরে, কিন্তু আমি শিগগির আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

পরিচালক রোহিত শেঠির এই ওয়েব সিরিজে আরও আছেন আরেক বলিউড তারকা বিবেক ওবেরয়। সিদ্ধার্থ, বিবেক ও শিল্পা ভারতীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

বিষয়:ইন্ডিয়ান পুলিশ ফোর্স রোহিত শেঠি শিল্পা শেঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…