চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৪ ঘণ্টা জেরার মুখে শিল্পা শেঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। যারই প্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (ইকনমিক অফেন্সেস উইং)।

ইকোনমিক অফেন্সেস উইং সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল।

গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার বিষয়ে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে ইকোনমিক অফেন্সেস উইং।

দীপক কোঠারির অভিযোগ, ২০১৫-২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ ব্যবসা সম্প্রসারণের জন্য তার কাছ থেকে ৬০ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তারা ব্যক্তিগত কাজে খরচ করেন। প্রথমে তারা এই অর্থ ঋণ হিসেবে নিলেও পরে কর বাঁচানোর অজুহাতে তা বিনিয়োগ বলে দেখান।

খানিকটা ব্যাখ্যা করে দীপক কোঠারি জানান, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদে অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেঠি তার নামে একটি ব্যক্তিগত গ্যারান্টি ও লিখিত দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী।

Reneta

দীপক কোঠারির এসব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তারা। –টাইমস অব ইন্ডিয়া 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকোনমিক অফেন্সেস উইংজেরার মুখেপ্রতারণা মামলাবলিউড অভিনেত্রীরাজ কুন্দ্রাশিল্পা শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT