চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জাপানের প্রধানমন্ত্রী হলেন শিগেরু ইশিবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সংসদে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে শিগেরু ইশিবা আবারও দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 

বিবিসি জানিয়েছে, পার্লামেন্ট সদস্যদের ভোটে আজ সোমবার (১১ নভেম্বর) দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তিনি।

৬৭ বছর বয়সী ইশিবা লিবারাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা। তার পূর্বসূরি ফুমিও কিশিদা বিভিন্ন কেলেঙ্কারি ও জনগণের অবিশ্বাসের কারণে পদত্যাগ করেন। এর পরেই ইশিবা প্রথমে প্রধানমন্ত্রী হন এবং পরে সোমবার বিরোধী নেতা ইয়োশিহিকো নোডার বিরুদ্ধে রান-অফ ভোটে জয়লাভ করেন।

Banglabid

ইশিবা এলডিপির নেতা হলেও সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে। ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।

প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ছয় সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছিলেন শিগেরু ইশিবা। দায়িত্ব নিয়েই অক্টোবরের ২৭ তারিখে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের সহযোগী দল কোমেইতোর জোট সরকার ৪৬৫ আসনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জাপানের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টারি ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী অংশ এটি।

পরে আজ দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠীত হয়। সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে এই ভোট বাধ্যতামূলক। এলডিপি নেতাই সাধারণ প্রধানমন্ত্রী হিসেবে বারবার নির্বাচিত হয়ে আসায় এই ভোট সাধারণত বেশি মনোযোগ পায় না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজাপানের প্রধানমন্ত্রীশিগেরু ইশিবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা

পরবর্তী

৫০ পূর্ণ করলেন ডিক্যাপ্রিও, জন্মদিনে অভিনেতার সেরা ৫ ছবি

পরবর্তী
অভিনেতা ডিক্যাপ্রিও এর হাস্যোজ্জ্বল ছবি, জন্মদিনে শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ পূর্ণ করলেন ডিক্যাপ্রিও, জন্মদিনে অভিনেতার সেরা ৫ ছবি

উপদেষ্টা সাখাওয়াত ভৈরব নদী বন্দর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরব নদী বন্দরকে আন্তর্জাতিক নৌবন্দর করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT