চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ সাদীর গানে কে এই মডেল বিসমী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
শেখ সাদীর গানে মডেল বিসমী সুন্দর পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ললনা, দাড়ি কমা খ্যাত গায়ক শেখ সাদী এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছে। এর আগে তিনি ভিন্ন ভিন্ন কনসেপ্টে গান করলেও এবার গ্রাম্য বিয়ে বাড়ির আদলে গান ভিডিও নিয়ে এলেন সাদী। যে গানে নজর কেড়েছেন জান্নাতুল ফেরদৌস বিসমী। তার সঙ্গে ছিলেন টিকটকার শান্তি রহমান! 

সম্প্রতি প্রকাশিত ‘প্রাণ আসে যায়’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে তিনে দেখা যাচ্ছে। গানটি যৌথভাবে লিখেছেন শেখ সাদী ও সেজান। সাদীর সাথে র‍্যাপও করেছেন সেজান। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন প্রিতুল।

এ গানটি প্রকাশের অল্প সময়ে বেশ ভালো ভিউ হয়েছে! সাদী জানান, তিনি রোমান্টিক স্যাড গান করলেও এবার নতুন আয়োজনে গান করলেন। বললেন, এবার পার্টি সং হিসেবে করা হয়েছে। যেটা গ্রাম গঞ্জের বিয়েতে দেখা যায়। বিসমীর মতো কাউকে খুঁজছিলাম। তারসাথে অভিজ্ঞতা ভালো।

Banglabid

এর আগে শেখ সাদীর সঙ্গে একটি গান করেছিলেন বিসমী। তিনি বলেন, সাদী কয়েকটি মিউজিক ভিডিও করতে কুয়াকাটা গিয়েছিল। ট্রিপে বেড়াতে গিয়ে তার সঙ্গে একটা মিউজিক ভিডিও করি। পরে উচ্চশিক্ষার জন্য কানাডা যাই। সেখানে ব্যাচেলর অব সাইন্স ইন সাইকোলজি-তে পড়ছি। ছুটিতে দেশে ফিরে ‘প্রাণ আসে যায়’ গানের মডেল হই। বিসমী জানান, উচ্চশিক্ষা শেষে দেশে এসে অভিনয় মডেলিং সমানতালে করতে চান।

চ্যানেল আই অনলাইনকে বিসমী বলেন, কানাডা থেকে ফিরে সাদীকে জানাই। এরপর সাদী জানান, মিউজিক ভিডিও করছি একজন কিউট মেয়ে দরকার! শুনেই রাজি হয়ে যাই। একদিনের রিহার্সেলে আমরা কাজটি খুবই জোশভাবে করে ফেলি। রিলিজের পর মানুষের খুব প্রশংসা পাচ্ছি, ভালো লাগছে। এ গানটি রিলিজের পর আগামীতে অনেক বড় একজন গায়কের সঙ্গে মিউজিক ভিডিওর প্রস্তাব এসেছে। নামটা সারপ্রাইজ হিসেবে রাখতে চাই।

উচ্চ শিক্ষার তাগিদে কানাডা থাকলেও সেখানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন বিসমী। তিনি বলেন, আমি বাংলাদেশি হলেও কানাডায় ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করি। ওখানে লেখাপড়া করছি। কানাডার দুটি ব্র্যান্ডের কনটেন্ট এবং যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে গিয়ে কনটেন্ট বানিয়েছি। দেশে দারাজ, এয়ারটেল, ফুডপান্ডার ক্যাম্পেইনে কাজ করেছি। লেখাপড়া শেষ করে দেশে এসে দর্শক যদি আমাকে চায় তাহলে কাজে নিয়মিত হবো।

Reneta

তিনি বলেন, মিউজিক ভিডিওটি করার পর নতুন করে আবার অনেকের চোখে পড়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম থেকে প্রচুর সাড়া পাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল ফেরদৌস বিসমীটিকটকারবিসমীমিউজিক ভিডিওলিড বিনোদনশান্তি রহমানশেখ সাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT