চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ পরশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
শেখ পরশ বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসী সংগঠন দাবি করে বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করেছেন যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস্ পরশ।

বুধবার রাজধানীর সবুজবাগ, বালুর মাঠে দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আপনারা এদেশের জনগণকে ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। আপনাদের হীন, সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধণের জন্য এদেশের জনগণ আর ভিকটিম হবে না। জনগণের জান-মালের নিরাপত্তার যদি ব্যাঘাত ঘটান, তাহলে এদেশের আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা এখনো মাঠে আছে এবং এদেশের জনগণের জান-মালের নিরাপত্তা তারা রক্ষা করতে জানে। আমাদের সৃষ্টি রাজপথে। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে করতেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগের সৃষ্টি হয়েছে। আমরা জানি আপনাদের মতো কুচক্রী মহলকে কিভাবে রাজপথে মোকাবেলা করতে হয়।

Banglabid

তিনি আরও বলেন, যদি আমাদের পুলিশ বাহিনীর উপর আক্রমণ করেন, তাহলে সেই আক্রমণেরও জবাব দেওয়া হবে। আপনারা এদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিলেন, এই পুলিশ বাহিনীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশে আজ সন্ত্রাস -জঙ্গিবাদ নির্মূল ও নির্বাসনে। সুতরাং পুলিশের উপর আক্রমণ করলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দেশের জনগণ সেটা মেনে নিবে না। তিনি আরও বলেন-আপনাদের নেতা-কর্মীকে গ্রেফতার করলে থানা আক্রমণের হুমকি দেন। কোন সভ্য সমাজে, আইনের প্রতি শ্রদ্ধাশীল কোন নাগরিক এ কথা বলতে পারে না। আপনারা কতটা ফ্যাসিস্ট এই ধরণের কথায় তাই প্রমাণ করে। এই উক্তির মাধ্যমে প্রমাণ করেছেন বিএনপি-জামাত সন্ত্রাসী সংগঠন। তার অসংখ্য প্রমাণ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারপোলের মোস্ট ওয়ানটেড তালিকাভূক্ত, আন্তর্জাতিক মানি লন্ডারিং মামলার আসামী, দুর্নীতির বরপত্র, ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট হত্যা মামলাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কুখ্যাত সন্ত্রাসী তারেক জিয়া। এই সন্ত্রাসী ও দুর্নীতিবাজ সংগঠন হয়ে আমাদেরকে সন্ত্রাসী বানানোর কৌশল হাতে নিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা আপনাদের মত আদর্শহীন রাজনীতি করে না, আমাদের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

তিনি উপস্থিত যুবলীগ নেতা-কর্মীদের উদ্দশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ধৈর্যশীল থাকবেন। বিএনপি-জামাতের কৌশল আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, আপনারা ওদের ফাঁদে পা দিবেন না। কিন্তু রাজপথে আমরা ছেড়ে দিবো না।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। করোনা মহামারিও সফলতার সাথে মোকাবিলা করেছেন। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে ঠিক সেই সময় জামাত-বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। আজকে যুবলীগের নেতা-কর্মীরা সারাদেশে স্বোচ্চার, যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করতে রাজপথে দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসৎ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়: জাবি উপাচার্য

পরবর্তী

মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা

পরবর্তী
ঋতুপর্ণা মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে টিম টাইগ্রেস

সর্বশেষ

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT