চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, এতে ভারতের ভূমিকা নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, তা তার নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এই তথ্য জানানো হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা তার বক্তব্য নিজস্ব ব্যবস্থাপনায় দিয়েছেন এবং ভারত সরকারের এতে কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক হবে না।

সম্প্রতি শেখ হাসিনা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক লাইভ বক্তব্য দিয়েছেন। এরপর তাকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরল ইসলামকেও তলব করা হয়।

জয়সওয়াল বলেন, নূরল ইসলামকে জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে চায়, যা সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে। তবে তিনি এও বলেন, দুঃখজনকভাবে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা হয়। এই ধরনের বিবৃতিগুলোই দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে।

জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে একইসঙ্গে আশা করা যায় যে বাংলাদেশও সম্পর্কের পরিবেশকে ঘোলাটে না করে ইতিবাচক ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণধীর জয়সওয়ালশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT